১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত শতাধিক

পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত শতাধিক

অনলাইন ডেস্ক

শিয়া ও সুন্নি মতাবলম্বীদের টানা ৯ দিন ধরে সহিংসতায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ১শ ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫৬ জন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

দেশটির জেলা প্রশাসনের বরাতে বলা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা ৯ দিন ধরে বন্ধ আছে।
রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক বিরূপ প্রভাব পড়ার আশংকা করা হচ্ছে।
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে গত কয়েক মাস ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার প্রদেশটিতে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort