১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরমাছ ধরার আনন্দময় বাউৎ উৎসব

মাছ ধরার আনন্দময় বাউৎ উৎসব

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থান থেকে সৌখিন মৎস্য শিকারিরা এসে এবারেও মেতেছেন চলনবিলের বাউৎ উৎসবে। বিলের নানা প্রজাতির মাছ শিকার যেন বাউৎ উৎসবে পরিণত হয়। ৩০ নভেম্বরবশনিবার সকালে পাবনার চাটমোহর উপজেলার রুহুল বিলে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ আরো বিভিন্ন অঞ্চলের মৎস্য শিকারিরা উৎসব মেতে ওঠেন।
পলো, খেয়া জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে দল বেঁধে বিলে নেমে মনের আনন্দে মাছ শিকারের এই উৎসব লোকজনও উপভোগ করেন। বোয়াল, শোল, রুই, কাতলাসহ নানা জাতের মাছ পান কেউ আবার ফিরেছেন খালি হাতে।
পাবনার চাটমোহর উপজেলার রুহুল বিলে দল বেঁধে মাছ ধরার এই বাউৎ উৎসবে অংশ নেন হাজারো মানুষ। এ বছর বিলে কাঙ্খিত মাছ না পাওয়ায় হতাশ শিকারিরা। তাদের অভিযোগ, অবৈধ জাল আর গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরে নেয় প্রভাবশালীরা। ফলে মাছ ও পোকামাকড় মরে গিয়ে পানিতেও সৃষ্টি হয় দুর্গন্ধ।

সর্বশেষ