১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরত্রুটি সাড়াতে ৩ ঘন্টার জন্য সারাদেশে ইন্টারনেট বন্ধ থাকবে

ত্রুটি সাড়াতে ৩ ঘন্টার জন্য সারাদেশে ইন্টারনেট বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর রোববার দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা ব্যাহত হবে। কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) ক্যাবলের ত্রুটি সাড়ানো এবং রক্ষণাবেক্ষণের কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

৩০ নভেম্বরবশনিবার এক প্রেস বার্তায় এ খবর জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর সোমবার রাত ৩টা (১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা) থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম ক্যাবলের ত্রুটি সাড়াতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই সময়ে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

সর্বশেষ