১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরনেতার পা ধোয়া জল পান

নেতার পা ধোয়া জল পান

অনলাইন ডেস্ক

এতদিন কথার কথা ছিল। এবার সত্যিই কেউ কারো পা ধোয়া জল খেলো। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যে এক বিজেপি নেতার পা ধোয়া জল নিজদলের এক কর্মী। এই ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনায় চলে আসে।

এনডিটিভি জানায়, ঝাড়খান্ডের গোড্ডায় বিজেপির একটি প্রচারণা সমাবেশে এই ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ঝাড়খান্ডের বিজেপি আইনপ্রণেতা নিশিকান্ত দুবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গোড্ডার সমাবেশে বক্তৃতা শেষ করার পর বিজেপি কর্মী পবন একটি পিতলের থালা ও লোটা নিয়ে দুবের পায়ের কাছে বসে। এরপর পবন দুবের পা ধোয়, কাপড় দিয়ে মুছিয়ে দেয় এবং পা ধোয়া পানি থালায় রেখে তা পান করে। এই দৃশ্য দেখে উপস্থিত বিজেপি কর্মীরা ‘পবন ভাই জিন্দাবাদ’ স্লোগান তোলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার পর সোমবার দুবে আত্মপক্ষ সমর্থন করে বলেন, যারা তার প্রতি সমর্থকদের ভালোবাসা বুঝতে অক্ষম, তারাই সমালোচনা করছেন। তিনি দাবি করেন, এটি ঝাড়খান্ডে অতিথিদের সম্মান করার একটি সাধারণ রীতি এবং মহাভারতে ভগবান কৃষ্ণও সুদামার জন্য একই কাজ করেছিলেন। এক পোস্টে তিনি লেখেন, “একদিন আমিও পবনের পা ধোয়ার সুযোগ পাবো।”

তিনি আরও জানান, সমর্থকরা তাকে ভালোবাসে, এজন্য তারা এ কাজ করেছে। কংগ্রেস ও বিএসপি দুবের সমালোচনা করে বলেছে, “বিজেপি নেতাদের দাম্ভিকতা সীমার বাইরে চলে গেছে।”

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort