১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবর৭৪ বছরেও বিশ্ব ঘুরছেন একা এক নারী

৭৪ বছরেও বিশ্ব ঘুরছেন একা এক নারী

অনলাইন ডেস্ক

৪০ বছরের জীবিকাকালের পর, বালি ভামরা বয়স যখন ৬০ তখনই তিনি নেপালে হাইকিং এ যান। এখন তিনি ৭৪ বছরের নারী- না, এই বয়সের কারণে তাঁকে বৃদ্ধা বলা যাবেনা। কেননা তিনি এখনও আফ্রিকা এবং এশিয়া ঘুরে বেড়ান একা, থাকেন স্থানীয় পরিবারগুলোর সাথে।
যখন অবসর নেন, তখন তিনি একা নেপালে হাইকিং শুরু করেছিলেন এটা প্রমাণ করতে যে “প্রবীণদের বাইরে যেতে এবং অ্যাডভেঞ্চার করতে ভয় পাওয়া উচিত নয়”।
সেই থেকে ৭৪ বছর বয়স অব্দি ভামরা প্রতি শীতে বিশ্বের বিভিন্ন অংশে ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের বার্কশায়ারে তার বাড়ি ছেড়েছেন। এবং দক্ষিণ আফ্রিকা এবং মাদাগাস্কারে নয় মাস ঘুরে এসেছেন। ৭৪ বছরের তরুণী ভামরা বলেন “আমি যদি এই বয়সে এটা করতে পারি, যে কেউ করতে পারে,” সে বলে। *( The Guardian অবলম্বনে সৌমেন ধর)।

সর্বশেষ