সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৯ ডিসেম্বর সোমবার খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও।’ তিনি জনগনকে নিজের হাতে আইন তুলে না নিয়ে, অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান। পাশাপাশি, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।


