১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশবাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দৃঢ় : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দৃঢ় : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ‘খুবই দৃঢ়’ এবং ‘ঘনিষ্ঠ’ উল্লেখ করে সম্প্রতি এই দুই দেশের সম্পর্কে সৃষ্ট কালো মেঘের ছায়া মুছে ফেলতে ভারতের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশির সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে।
৯ ডিসেম্বর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তার প্রত্যাশা জানান।
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort