আজ ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস। রক্ত আর সম্ভ্রমে গড়া দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের এই দিনে বাঙালি জাতি অর্জন করে বিজ্য। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তাই দিনটি বাঙালির আত্মমর্যাদায় বলীয়ান হওয়ার দিন। মাথা উঁচু করে দাঁড়াবার দিন।
১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের পরাধীনতা থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে জাতি। এ বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে হানাদারমুক্ত স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই থেকে প্রতিবছর দিবসটি বাঙালি জাতি মর্যাদা ও গৌরবে আনন্দে স্মরণ করে আসছে।
আজ মহান বিজয় দিবস
অনলাইন ডেস্ক


