১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়আসছে ডায়মন্ডের ছবি ভাসানী

আসছে ডায়মন্ডের ছবি ভাসানী

অনলাইন ডেস্ক

মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামের সিনেমা বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আগামী ১৬ মে ছবিটির শূটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ব্যক্তিত্ব আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী নামে পরিচিত। তিনি অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় সংগ্রাম করে গেছেন। এজন্য মজলুম জননেতা হিসেবেও সাধারণ মানুষের কাছে সম্মানিত তিনি। এবার তার জীবনী আসছে রুপালি পর্দায়।
পরিচালক ডায়মন্ড নিজেই এই তথ্য নিশ্চিত করে জানান, ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই আগামী বছরের ১৬ মে ছবিটির শূটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
পরিচালক বলেন, সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort