২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকসীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।পাশাপাশি জিরো পয়েন্টেও নজরদারি বাড়িয়েছে  দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাঁধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণকাজ।

সর্বশেষ