মধ্যরাত থেকে সারা দেশে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সেই সাথে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার এই পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে।
১৮ ডিসেম্বর বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মাঝারি কুয়াশা পড়বে মধ্যরাতে
অনলাইন ডেস্ক


