চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেয়া ঋণের চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই পেতে যাচ্ছে বাংলাদেশ।
আগামী দু’ এক সপ্তাহে বিষয়টি সংস্থার নির্বাহী বোর্ডে উঠবে।
ঋণ ছাড়ের আগে তৃতীয় পর্যালোচনা করতে আইএমএফের কর্মকর্তা ক্রিস পাপাজর্জিও দলটির নেতৃত্বে ১০ সদস্যের একটি দল সম্প্রতি (গত ৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) ঢাকা সফর করেন।
ওই সফরের শেষে ১৮ ডিসেম্বর বুধবার আইএমএফ তাদের বিবৃতিতে ঋণের কিস্তির ছাড়ের বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষ চলমান ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি মার্কিন ডলার বাড়ানোর অনুরোধ করার ফলে বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) এবং বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) মিলিয়ে ঋণের আকার দাঁড়াবে ৪শ কোটি ডলারে। এর পাশাপাশি বাংলাদেশ রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচির আওতায় ১শ ৩০ কোটি ডলার ঋণ পেয়েছে।
আইএমএফ থেকে ঋণের ৪র্থ কিস্তি শীগ্রই
অনলাইন ডেস্ক


