১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়কিডনি রোগীর চিকিৎসা করাতে ও আইফোন কিনতে ডাকাতি

কিডনি রোগীর চিকিৎসা করাতে ও আইফোন কিনতে ডাকাতি

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির ব্যর্থ চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করা তিন ডাকাতের পরিচয় মিলেছে। আত্মসমর্পণের পর তারা জানিয়েছে, এক কিডনি রোগীর চিকিৎসার খরচ জোগাতে এবং নিজেরা আইফোন কিনতে এই ডাকাতির পরিকল্পনা করে তারা।
রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনজন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।
এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ২২ বছর।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই তিনজন ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকের ছিলেন না। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন ডাকাতরা।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort