২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপেনিনসুলা চিটাগাং-এ বড়দিন উপলক্ষে বর্ণিল আয়োজন

পেনিনসুলা চিটাগাং-এ বড়দিন উপলক্ষে বর্ণিল আয়োজন

অনলাইন ডেস্ক

বড়দিন উপলক্ষে ক্রিসমাসকে স্বাগত জানাতে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং বর্ণিল আয়োজন করেছে। পেনিনসুলার বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষায়িত খাবারের বড় আয়োজনের পাশাপাশি আয়োজন রাখা হয়েছে লাইভ মিউজিকের। ক্রিসমাসের সাজে পুরো পেনিনসুলাকে সাজিয়ে তোলা হয়েছে আলোঝলমলে নান্দনিকতায়। এছাড়া সবার মধ্যে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে সবার প্রিয় সান্তা ক্লজ শিশুদের জন্য বিশেষ উপহার নিয়ে সারাদিনই উপস্থিত থাকবেন।

পেনিনসুলা প্রতিবছর ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস ডেতে ধারাবাহিকভাবে বৈচিত্রময় আনন্দঘন নানা আয়োজন রাখে। এরই ধারাবাহিকতায় এবারও বড়দিনে আকর্ষনীয় রূপে সেজেছে পেনিনসুলা। প্রতিটি আউটলেট সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং রঙিন আলোয়।

বড়দিন উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর থেকেই পেনিনসুলায় শুরু হয় আনুষ্ঠানিকতা। ২৪ ও ২৫ ডিসেম্বর পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে চলছে ক্রিসমাস স্পেশাল বুফে। জনপ্রতি ২২০০ এবং ৩৫০০ টাকায় অতিথিরা এই স্পেশাল ক্রিসমাস বুফে লাঞ্চ এবং ডিনার উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ৩ ফ্রি অফার।

পেনিনসুলার অন্যান্য আউটলেটের মধ্যে সেন্টস ক্যাফে পরিবেশন করেছে ১৬৫৬++ টাকায় একটি বিশেষ ক্রিসমাস প্লেটার, আর সিরাস স্কাই ডাইনিং অতিথিদের জন্য ১২৫১++ টাকায় একটি টার্কি স্পেশাল ফোর-কোর্স মেনু অফার রয়েছে। রুফটপ ওজোন লাউঞ্জে অতিথিরা মনোরম ক্রিসমাস আবহে লাইভ মিউজিকের সাথে সুস্বাদু সব খাবার উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছে পেনিনসুলা চিটাগাং। এদিন থাকবে প্রখ্যাত ব্যান্ড এবং ডিজে-এর সরাসরি পরিবেশনা, র‍্যাফেল ড্র-তে আন্তর্জাতিক এয়ার টিকিট সহ আকর্ষণীয় পুরস্কার এবং নতুন বছরকে স্টাইলের সাথে স্বাগত জানানোর জন্য রয়েছে নানা চমক।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort