১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরদেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে: এস এম ফজলুল হক

দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে: এস এম ফজলুল হক

অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধকালীন হাটহাজারী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়। তাই মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে তরুণ প্রজন্মকে আধুনিক সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে নতুন প্রজন্মের কাছে গল্পের ছলে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে “গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বলেন, একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য। সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়েই দে‌শের ছাত্র-জনতা জুলাই-আগস্টে বৈষম্যহীন দেশ ও সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধন করেছে। তারই ধারাবাহিকতায় আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে।
এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী।
২৫ ডিসেম্বর ২০২৪ ইংরেজি বুধবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, ১ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা এম ইলিয়াস আলী, টিসিজেএ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ নুর হাসিব ইফরাজ ও মোঃ সাইফুল ইসলাম।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort