হেমন্তের অবসান ঘটিয়ে অবশেষে শীতের আগমন। শীত মানেই ভ্রমন কাল, মনের আনন্দে বেড়িয়ে ঘুড়ে বেড়ানোর এখনই সেরা সময়। ভ্রমণ উপভোগ করতে–নিত্য-নতুন আয়োজনের-পরিকল্পনা হয়। সব সময়ই চায় নিরাপদ ও ভিন্নধাচের ভ্রমন। বর্তমান সময়ে অসংখ্য ভ্রমণ-স্থান থাকলেও ফয়’স-লেক কমপ্লেক্স অন্যতম বলে বিবেচিত হয়। আর এই কমপ্লেক্সের অন্যতম আয়োজন “ফয়’স লেক-বেইস ক্যাম্প” যা বন পাহাড়-বেষ্টিত প্রাকৃতিক পরিবেশে এক অনন্ম অনন্য সৌন্দর্যের প্রতীক। ঘন সবুজে ঘেরা উঁচু-নিচু পাহাড়ী পথ, সাপের মত একে- বেঁকে চলা স্বচ্ছ জলরাশি, পাখা-পাখালীর ডাক যেন এক বিস্ময়কর অনুভূতি দিবে। ঘেরা নির্মল প্রাকৃতিক পরিবেশে ফয়স লেক বেইস ক্যাম্প এক অননা সৌন্দর্যের প্রতীক। লেকের পাড় বেয়ে উপড়ে উঠলেই বেইস ক্যাম্পের মূল ফটক আর এখানে ভেতরে প্রবেশ করে পাহাড়ী পথে সিড়ি পেরিয়ে জিপালাইনের কাঠামো এখান থেকেই তারে ঝুলে শূণ্যে ভেসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার ব্যবস্থা। জিপলাইনের চ্যালেঞ্জ পেরিয়ে পাহাড়ী পথ বেয়ে উঠলেই ট্রিটপ এ্যাডভেঞ্চার যেখানে দশটি ধাপের নানারকম এ্যাডভেঞ্চার মূলক কার্যক্রম। বিভিন্ন ধাপের নিচে পাহাড়ী ঢল আর উপড়ে এক গাছ থেকে অন্য গাছে যেতে হয় হবে কাঠের পাটাতন টায়ার, সরু ব্রিজ, মাকড়সার জালের মতো জাল ধরে চলাচল বাকা ত্যাড়া নানা নকশার ছোট ছোট সেতু। এরপর অবস্টেবল কোর্স যা বেইস ক্যাম্পের এ্যাডভেঞ্চারের মাত্রা বাড়িয়ে দেয়। আরেক রোমাঞ্চকর অনুভূতি হবে জায়ান্ট সুইং-এ। প্রকান্ড এক লৌহ কাঠামোতে শূণ্যে ভেসে দোলার অনুভূতি নিয়ে শিহরণ জাগাবে। পাহাড়ের ঢালজুড় জায়ান্ট হ্যামক যেখানে বসে বা শুয়ে নিরিবিলি প্রকৃতি অনুভব করা যায় নিজের মতো করে। পাহাড়ের পাদদেশে সাপের মতো আঁকা বাঁকা হ্রদ ভ্রমনে কায়া কিং উপভোগের দারুন এক সুযোগ। বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেনক্টিভিটিস এক এলাকা। বেইস ক্যাম্পের সবকিছুই আউটডোর কার্যক্রমের মধ্যে রয়েছে আর্চারি, ওয়াটার জিপলাইন, ক্রলিং, মাডট্রেইল, প্যাডেল বোটিং, ওয়াটার জিপলাইন, রিভার ক্রসিং। ভ্রমণের পূরিপূর্ণতা দিতে সান্ধ্যকালীন সময়ে পুরো ক্যাম্প জুড়ে নাইটসাফারীর ব্যবস্থা। ফয়স লেক বেইস ক্যাম্পে ভ্রমণ আরো রোমাঞ্চকর করতে খোলা আকাশের নিচে তাবু টাঙ্গিয়ে রাত কাটানোর সু ব্যবস্থা। প্রাতঃরাশ থেকে শুরু করে দুপুর ও বিকেলের খাবার সহ বার-বি-কিউ-এর আয়োজন। প্রকৃতির অপার সৌন্দর্য, নিরাপত্তা আতিথেয়তার সকল সুযোগ সুবিধা মিলে ফয়সলেক বেইস ক্যাম্প দেশের পর্যটনে এক বিশেষ মাইলফলক ।


