১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজানা-অজানাসাহিত্যের তথ্য কণিকা

সাহিত্যের তথ্য কণিকা

অনলাইন ডেস্ক

সাহিত্য কী :
শিল্পের লিখিত বা মৌখিক কাজের একটি সংগ্রহ হলো সাহিত্য যা সাধারণত কবিতা, নাটক বা আখ্যান হিসাবে বিবেচিত হয়। ল্যাটিন শব্দ লিটার থেকে “সাহিত্য” শব্দটি এসেছে। যার অর্থ “বর্ণমালার একটি অক্ষর”।

ননফিকশন :
সাহিত্যের একটি ধারা যা সত্যের উপর ভিত্তি করে ননফিকশন লেখা হয়ে থাকে। মানুষ, ঘটনা এবং সেটিংস বাস্তব।

সৃজনশীল অভিপ্রায় বা ক্রিয়েটিভ ইনটেন্ট :
সাহিত্যিক কাজগুলি তাদের সৃজনশীল বা শৈল্পিক অভিপ্রায় থেকেই সচরাচর উৎসারিত হয়। তবে প্রায়শই অন্যান্য লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কিছু আলাদা সাহিত্যের সৃষ্টি হয়। সাহিত্য সৃষ্টির এই বৈশিষ্ট্যকেই ক্রিয়েটিভ ইনটেন্ট বলা হয়ে থাকে।

বিশ্ব বই দিবস :
২৩ এপ্রিল হলো বিশ্ব বই দিবস।উইলিয়াম শেক্সপিয়ার এবং মিগুয়েল ডি সার্ভান্তেসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই তারিখে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বখ্যাত কয়েকজন সাহিত্যিক :
বিশ্বের বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্বের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, মার্ক টোয়েন, স্যামুয়েল জনসন, জর্জ অরওয়েল, আর্নেস্ট হেমিংওয়ে এবং জে.কে. রাউলিং অন্যতম। এছাড়া আরো অনেকেই বিশ্বখ্যাত সাহিত্যিক থাকলেও উপরোক্তরাই এখনো পর্যন্ত সর্বকালের সেরা সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তালিকায় এর সাথে ক্রমশ বাংলা সাহিত্যের অবিস্মরণীয় রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্বের অন্যান্য ভাষার অনেকেই থাকবেন নিশ্চিত।

সাহিত্য পাঠের সুবিধা :
সাহিত্যের পাঠ মানুষের আত্মোন্নয়নের পাশাপাশি মানব জীবনকে এবং তার চারপাশের জগতকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। সাহিত্য পাঠ এই উন্মোচন প্রক্রিয়ায় নানা দিক সনাক্ত করা, কল্পনা শক্তি বাড়ানো এবং সংবেদনশীলতা ও সহানুভূতির বিকাশে সহায়তা করে।

বই সম্পর্কে কিছু কণিকা তথ্য :
সারাবিশ্বে প্রায় ১শ ৩০ মিলিয়ন প্রকাশিত বই রয়েছে। এর সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যে বাইবেল সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই। Remembrance of Things Past পৃথিবীর দীর্ঘতম বই। কোডেক্স লিসেস্টার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বই। গিলগামেশের মহাকাব্য ছিল প্রথম লেখা গল্প।
◾ তথ্য সংকলন : সৌমেন ধর।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort