১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য

স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য

অনলাইন ডেস্ক

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম ৮ জানুয়ারি বুধবার থেকে শুরু হবে। এদিন সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে বাণিজ্য উপদেষ্টা এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বলে ৭ জানুয়ারি মঙ্গলবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। জানুয়ারি মাসে এক কোটি উপকারভোগীর কাছে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি শুরু করবে টিসিবি।

টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা- উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি মাস থেকে শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। আগের প্রচলিত সব ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় বন্ধ থাকবে।

এছাড়া স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দরে সর্বোচ্চ ২ কোজি কিনতে পারবেন। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort