১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশমনসুন রেভল্যুশন’ কর্মসূচিতে ৮ চলচ্চিত্র পরিচালকের নাম ঘোষণা

মনসুন রেভল্যুশন’ কর্মসূচিতে ৮ চলচ্চিত্র পরিচালকের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কর্মসূচির আওতায় ৮টি বিভাগে ৮টি মাঝারি দৈর্ঘ্যের কনটেন্ট বা ফিল্ম নির্মাণে ওয়ার্কশপ পরিচালনার জন্য ৮ চলচ্চিত্র পরিচালককে নির্বাচিত করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করেন এ সংক্রান্ত সার্চ কমিটির সদস্য সুমন রহমান। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।
নির্বাচিত পরিচালকরা হচ্ছেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলাম।
এই চলচ্চিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ আর্থিক সহযোগিতা দেবে। এ ক্ষেত্রে কত খরচ হবে সেটি পরিচালক এবং সার্চ কমিটি মিলে ঠিক করবে। আগামী জুনের মধ্যে এ চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort