২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকভারী বৃষ্টিতে সৌদি আরবে বন্যা

ভারী বৃষ্টিতে সৌদি আরবে বন্যা

অনলাইন ডেস্ক

ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে চলাফেরা করছেন।

সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে।

সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে ৩৬ দশমিক ১ মিলিমিটার ও কুবা মসজিদে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

দেশটির একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে।

মদিনা ছাড়াও, রিয়াদ, মক্কা, আল-বাহা এবং তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে। এনএমসি উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম এবং পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।

মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক এবং সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়াতে অনুরোধ করেছে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort