১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরডেনমা‌র্কে প্রবাসী বাংলা‌দেশী‌দের পিঠা উৎসব

প্রবাসের মাটিতে একখণ্ড বাংলাদেশ

ডেনমা‌র্কে প্রবাসী বাংলা‌দেশী‌দের পিঠা উৎসব

শহীদুল ইসলাম টিপু, কোপেনহেগেন, ডেনমার্ক

প্রচন্ড শীত আর শীতকালিন বরফ‌ে ঢেক‌ে আছে স্ক‌্যা‌ন্ডে‌ভিয়ান দেশ ডেনমার্ক। কিন্তু ডেনমা‌র্কে বসবাসকারী বাংলা‌দেশী‌দের কাছ‌ে শীত মান‌ে ধুয়া উঠা নানা পদের বাহা‌রি পিঠা খাওয়ার ধুম, হোক তা দে‌শে বা প্রবা‌সে। এই পিঠা পু‌লির ধুম আ‌য়োজন‌ে গত ৪ জানুয়ারী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের আলবারটসলুনড শহরের একটি অডিটরিযামে বাংলাদেশ এসোশিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে আয়োজিত হয়ে গেল শীত কালিন পিঠা উৎসব। নির্দিষ্ট সময়ের মধ্যেই অডিটরিযাম টি কানায় কানায় পূর্ণ হয়ে যায।বিভিন্ন স্টলের বাহারি পিঠার সমাহারে এক অভাবনীয় দৃশ্য পরিলক্ষিত হয়।অনেক দিন পর পিঠা প্রেমিরা মন ভরে দেশিও ঐতিহ্য বাহি পিঠার স্বাধ উপভোগ করেছেন। এ যেন ছিল প্রবাসের মাটিতে একখণ্ড বাংলাদেশ। পাশাপা‌শি শিশু কি‌শোর‌দের ন‌ি‌য়ে আ‌য়োজন করা হয় গ্রাম-বাংলার ঐ‌তিহ‌্যগত নানা খেলাধুল‌ার আ‌য়োজন ও পুরস্কার বিতরনী। এ‌সো‌সি‌য়েশন সভাপত‌ি জনাব ওমর ফারুক এর সভাপ‌তি‌ত্বে ও
শহীদুল ইসলাম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অ স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোশিয়েশন অফ ডেনমার্কের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সুমন তালুকদার ও ব‌ি‌শেষ বক্তব‌্য রা‌খেন, প্রধান উপ‌দেষ্ঠা, জনাব মাহবুব হক আর বিজয়ী‌দের হাত‌ে একে এ‌কে পুরস্কার তু‌লে দেন উপ‌দেষ্ঠা মন্ডলীর সদস‌্য সিকদার ম‌জিানুর রহমান, দিল মোহাম্মদ বাবু, মোস্তফা আজহার চন্দন, মশিউর রহমান সো‌হেল, রফিকুল হক, ওবায়েদ প্রমুখ।
পরি‌শে‌ষে, অভ‌্যাগত সকল বাংলা‌দেশী ও ডে‌নিশ অ‌তি‌থি‌দের ধন‌্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য পেশ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক এর সভাপতি ওমর ফারুক। খেলা পরিচালনায় ও সা‌র্বিক সহ‌যোগীতায় ছ‌ি‌লেন, এ‌সো‌সি‌য়েশন নেতৃবৃন্দ খোর‌শেদ আলম, তৌ‌হিদুর রশিদ রিয়াদ, আলাউদ্দীন, আলাউদ্দীন, তানভীর রাজু, সানীল সরওয়ার প্রমুখ

সর্বশেষ