ডেনমার্কে বাংলাদেশী প্রবাসী নূর কামালের অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক ইসালে সাওয়াব মাহফিল ও ইউরোপিয় বাংলাদেশী কমিউনিটির শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ইং এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। গত ২রা ফেব্রুয়ারী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল কনভেনশন হল, নরেব্রুতে উক্ত অনুষ্ঠান আয়োজন করেন তরুন বাংলাদেশীদের সংগঠন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক।
উক্ত সংগঠনের সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড
হতে আগত সেন্ট্রাল ব্রিষ্টল মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী গবেষক ও লিখক হাফেজ মুফতি ইকরাম উদ্দিন সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি ইংল্যান্ড। উদ্ভোধনী বক্তা ছিলেন বায়তুল মোকাররম ডেনমার্কের খতিব আল্লামা ওয়াজি উল্লাহ, বিশেষ বক্তা ছিলেন পর্তুগাল হতে আগত ইউনিভার্সিটি কো-ইন-ব্রা র পিএইচডি গবষেক তরুন ইসলামী চিন্তাবীদ মোহাম্মদ হাবিবুর রহমান আলকাদেরী , বিশেষ অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতিমান ক্বারী নাদিম আকতার পেশ ইমাম মিনহাজুল কোরান মসজিদ, নরেব্রু।
সভায় ইতিপুর্বে কোপেনহেগেনের রীস হাসপাতালে স্ট্রোক জনিত অকাল মৃত্যু বরনকারী বাংলাদেশী রেমিট্যান্সযোদ্ধা মরহুম নূর কামাল এমদাদকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী কমউিনিটির নেতৃবৃন্দ ও সংগঠক জনাব বেলায়েত বাবুল, দিল মোহাম্মদ বাবু, মাহবুবুর রহমান, আবু বকর, মোহাম্মদ হুমায়ুন, হাসান পিনু ও মোহাম্মদ সেলিম। সভা পরচিালনা ও সঞ্চালনায় ছিলেন শহীদুল ইসলাম টিপু।
বক্তাগন, রেমিটেন্স যোদ্ধা মরহুম নূর কামাল এমদাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, জীবন কালে তিনি ডেনমার্কে বাংলাদেশ হতে নতুন আগতদের নানা রকম সাহায্য সহযোগীতায় সদা তৎপর থাকতেন। পাশাপাশি ইসলামী সাংস্কৃতির প্রচার প্রসারে নিবেদিত প্রান মানুষ ছিলেন। মহান আল্লাহ পাক যেন মরহুমের পরকালে শান্তি দান করেন সবাই এই কামনা করে ফরিয়াদ জ্ঞাপন করেন।
স্নরন সভার পর, ২০২৪ইং সালে অনুষ্ঠেয় ইউরোপিয় বাংলাদেশী শিশু কিশোরদের নিয়ে ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতার ফলাফল ঘোষনা করে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দগন। যাতে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় ক গ্রুপে ১ম হোন উম্মে সাফিয়া জামান ( সুইডেন) ২য় ইসমাঈল মোহাম্মদ চৌধুরী (ডেনমার্ক) ৩য় হোন মোহাম্মদ মিকাইল আলী ( ইংল্যান্ড) ও আয়েশা মিয়াজী (সুইডেন)
ইসলামীক চিত্রাংকন প্রতিযেগিতায় ক গ্রুপে প্রথম হয় মারিয়া দেলোয়ার (পোল্যান্ড), ২য় হন মহসিন আয়ান (পর্তুগাল) ৩য় হন ইসমাঈল মোহাম্মদ চৌধুরী (ডেনমার্ক) গ্রুপ খ তে ১ম হন আদনান সামিরা খাতুন (ডেনমার্ক), ২য় হয় সারাহ রুমাইছা রহমান (ফিনল্যান্ড) ৩য় হয় বুশরা মিয়াজী (সুইডেন)
আজান বিষয়ে ১ম হয় তাহারাত সাফির (ফিনল্যান্ড), ২য় হয় আদনান সামিরা খাতুন (ডেনমার্ক) । ইসলামী সংগীতে ক গ্রুপে বিজয়ী হোন উম্মে সাফিয়া জামান ( সুইডেন) ও খ গ্রুপে
আদনান সামিরা খাতুন (ডেনমার্ক)। সন্মানিত অতিথিগন পুরস্কার প্রাপ্ত শিশু কিশোরদের হাতে পরস্কার তুলে দিয়ে তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
পরিশেষে মিলাদ-কিয়াম পাঠ করে দোয়া মোনাজাত করার পর ইউরোপের বিভিন্ন দেশ ও শহর হতে আগত নিয়ে মেহমান ও অংশ গ্রহিতাদের মাঝে তাবারুক পরিবেশন করা হয়


