১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রামে ৩ দিনের পহেলা বৈশাখ-ঈদ ফেস্ট শুরু ৬ মার্চ

চট্টগ্রামে ৩ দিনের পহেলা বৈশাখ-ঈদ ফেস্ট শুরু ৬ মার্চ

বার্তা প্রেরিত

চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৈশাখ ও ঈদ ফেস্ট। ‘Hi5 এবং Anny Gupta’ শিরোনামে এ মেলা শুরু হবে ৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে। চলবে ৮ মার্চ (শনিবার) পর্যন্ত। নগরের কোতোয়ালী থানার সাব এরিয়া এলাকার খান কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার আয়োজক সুপ্তী সেন মহাজন ও অ্যানি গুপ্তা। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। আয়োজকরা জানায়, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস, শতরঞ্জি, খাবারের দোকানসহ বাহারি পণ্য থাকবে প্রায় ৩৫টি স্টলে। মেলায় প্রবেশে লাগবে না কোনো টিকিট। মেলার আয়োজক ও Hi5 এর অ্যাডমিন অ্যানি গুপ্তা বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ এই দুই উৎসবকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে। যাতে একই ছাদের নিচে ক্রেতারা প্রয়োজনীয় সবকিছু ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারে সাধ ও সাধ্যের সমন্বয় করে। মেলায় প্রবেশ উন্মুক্ত। ৩৫টি স্টলের এ মেলা চলবে ৩ দিন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort