চট্টগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বর্ষবরণ ও ঈদ ফেস্ট। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয়ে এ মেলা চলবে আগামী রোববার (৩০ মার্চ) পর্যন্ত।
নগরের কোতোয়ালী থানার নবাব সিরাজউদ্দৌল্লা রোড দেওয়ানবাজার এলাকার হাফিজ পার্কে এ মেলার আয়োজন করেছে অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’ আমরা নারী, আমরা পারি। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার আয়োজক পূজা বৈদ্য। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।
আয়োজক জানায়, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস ও ফুড স্টলসহ দেশি-বিদেশি বাহারি সব পণ্যেরর সমাহার থাকবে।
মেলার আয়োজক ও অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’র ওনার অ্যান্ড ফাউন্ডার পূজা বৈদ্য বলেন, নারী উদ্যোক্তাদোর নিয়ে চতুর্থবারের মত এ মেলার আয়োজন করেছি। মেলায় দেশি-বিদেশি হরেকরকম পণ্যের বিপুল সমাহার থাকবে। মেলায় প্রবেশ উন্মুক্ত। মেলা ২৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ। মেলা চলাকালীন ক্রেতারা একই ছাদের নিচে পছন্দের কেনাকাটা করতে পারবেন সাধ ও সাধ্যের মধ্যে।
তিনি বলেন, সমৃদ্ধি’র লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা। পরিবারের কাছে বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকা। সমৃদ্ধি সবসময় পিছিয়ে পড়া নারীদের সাথেই কাজ করে।


