১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরঈদ আনন্দে প্রস্তুত চট্টগ্রাম ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্ক

ঈদ আনন্দে প্রস্তুত চট্টগ্রাম ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্ক

বিশ্বজিৎ ঘোষ

জীববৈচিত্রময় প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ ফয়’স লেক পর্যটন কেন্দ্র যা চট্টগ্রামের শহুরে কোলাহল থেকে দূরে ঈদের দিনটি করে তুলতে পারে অতুলনীয় আনন্দময়। ঈদ-উল- ফিতরর উৎসবমুখর দিনগুলো পরিবার কিংবা বন্ধুরা মিলে সবুজ প্রকৃতি, স্বচ্ছ লেকের জলরাশি আর পাহাড় ঘেরা পরিবেশে কাটাতে পারেন আনন্দ বিনোদনে। প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে এই পার্কে রয়েছে অত্যাধুনিক আনন্দময় রাইডস আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, এডভেঞ্চার প্রেমীদের জন্য বেইসক্যাম্প।

ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্ক :
সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়’স লেক কনকর্ডে। পুরো পার্ক জুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সাথে আধুনিক বিনোদন ব্যবস্থা। বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইলসহ আরো অনেক রাইড রয়েছে জন্য আর শিশু কিশোরদের জন্য হ্যাপি জাম্প, পনি এডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, বাম্পার বোটসের মতো রাইডস যা ছোটদের মন জুগিয়ে রাখে সারাক্ষন। ঈদ উপলক্ষ্যে বাড়তি দর্শনার্থী আর্কষণ ও সেবা প্রদানের প্রস্তুতির অংশ হিসেবে ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপনের কাজ চলছে। নতুন এই রাইডগুলো হচ্ছে ; স্কাই হুপার মিডি ড্যান্স, কিডল হুইলস, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস।

সী ওয়ার্ল্ড:
ফয়’স লেক এক প্রান্তে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ হিসেবে আছে সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর এই ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন ওয়েভ পুল, মাল্টি স্লাইড, ড্যানসিং জোন ইত্যাদি। অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা করা আছে। ঠিক পার্কের ভিতরেই সকল বয়সীদের জন্য রয়েছে গিফ্ট শপ আর খাবারের দোকান যেখান থেকে অনায়েসেই আপনারা কেনাকাটা করতে পারবেন।ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডের পাশেই বিশ্রামের জন্য রয়েছে ফয়’স লেক রিসোর্ট যেখানে বিভিন্ন আরামদায়ক কক্ষ, ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থার এই রিসোর্টটি আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত। দেশ বিদেশী নানা স্বাদের খাবারের ব্যবস্থাও করা হয় পাশের লেক ভিউ রেস্টুরেন্টে । সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক রিসোর্টের জুড়ি নেই।

ফয়’স লেক বেইসক্যাম্প:
ফয়’স লেক কনকর্ড-এর সর্বশেষ সংযোজন, ফয়’স লেক বেসক্যাম্প বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভ্রমণপিপাসুদের জন্য ভিন্ন ধর্মী সব এ্যাডভেঞ্চার একটিভিটি যেখানে সারাদিন দূর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়’স লেক বেইসক্যাম্প জন্য উপযুক্ত স্থান এই ঈদে। খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ একটিভিটি কিংবা বিশাল ফয়’স লেক-এ কায়াকিং বা বোট রাইড যে কোন দর্শনার্থীকে চাঙা করে তুলবে নিমিষেই।
ঈদের বিশেষ সময় কাটানোর জন্য ফয়’স লেক কনকর্ড-এ বিশেষ আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন থেকেই ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে থাকছে ডিজে শো , ডান্স শো, ম্যাজিক শো ইত্যাদি। প্রাকৃতিক জলরাশির মাঝে নৌভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন তাই ঈদ প্রস্তুতি হিসবে নৌভ্রমনের নিরাপত্তা নিয়ে প্রস্তুতিমূলক পরিকল্পনা চলছে। সৌন্দর্য বাড়াতে বর্মানে পুরো কমপ্লেক্স পরিচ্ছন্নতা মূলক কর্মকান্ড ও নানারঙ্হে রাঙ্গানোর কাজ চলছে। ঈদ কালীন সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্নপ্রন্ত থেকে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটাবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে উৎসবমুখর ও পর্যাপ্ত নিরাপত্তাময় পরিবেশে চট্টগ্রামে ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান বেড়িয়ে আসতে পারেন ফয়’স লেক কমপ্লেক্সে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort