বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগ কার্যালয়ে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (১২ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত।
বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগ এস এম মনজুর আহমেদ বলেন, বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নুরূল ইসলাম মহোদয়ের নির্দেশনা ও সিজিএ বাংলাদেশ এস এম রেজভী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ সেবাসমূহ প্রদান করা হবে।
চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমে সম্মানিত পেনশনারদের লাইফ ভেরিফিকেশন,লাইফ ভেরিফিকেশন এ্যাপস সর্ম্পকে অবহিতকরণ,ওয়ানস্টপ সার্ভিস,হেল্পডেস্ক,কলসেন্টার ও ওয়েবসাইট সর্ম্পকে অবহিতকরণ,পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ(প্রাপ্যতা,মঞ্জুরি,নমিনি ইত্যাদি)বিষয়ক পরামর্শ,পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় এবং প্রতিবন্ধী সন্তান পেনশন প্রাপ্যতা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হবে । এছাড়াও,ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারী বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ, সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন বিল দাখিল,এলপিসি,শিক্ষা ভাতা,ফিক্সেশন,ইএলপিসি সংক্রান্ত সেবার পাশাপাশি জিপিএফ হিসাব খোলা,নমিনি এন্ট্রি,নমিনি পরিবর্তন,জিপিএফ অগ্রিম গ্রহণ ও চূড়ান্ত পরিশোধ এবং আইবাস সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগ এস এম মনজুর আহমেদ আরো বলেন, এ বিশেষ সেবাসমূহ সারা বছর ব্যাপী অব্যাহত থাকবে।
সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রামে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু
বার্তা প্রেরিত


