২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপ্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন

বার্তা প্রেরিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন হয়েছে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ০৬-০৮ মে ২০২৫, তিনদিনব্যাপী উক্ত সাইট ভিজিট প্রক্রিয়া চলে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ছয়টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য ২০২৪ সালে আবেদন করা হয়েছিল। ইউনিভার্সিটির চতুর্থ প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের উক্ত ভিজিট সম্পন্ন হয়েছে। উক্ত ভিজিটের মাধ্যমে অ্যাক্রেডিটেশন ম্যানুয়েল অনুসারে দশটি স্ট্যান্ডার্ড এবং ৬৩টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম প্রভৃতিসহ ইউনিভার্সিটি এবং সিএসই বিভাগের, বিশেষ করে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের উপর অনুপুঙ্খ পর্যবেক্ষণ পরিচালিত হয়। তিনদিনের ভিজিটের শেষ পর্যায়ে ইকিউএ টিম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে ভিজিট সম্পন্ন হওয়া সম্পর্কে সম্যক অবগত করেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort