চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম যৌথভাবে বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। ২৩ ও ২৪ মে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠেয় অধিবেশনে বাংলাদেশের শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২৩ মে শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে রাজেন তরফদার পরিচালিত এবং উৎপল দত্ত, আনোয়ার হোসেন ও সন্ধ্যা রায় অভিনীত “পালংক”। এরপর সন্ধ্যা ৬.৪৫ এ প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, রাজশ্রী বসু,আহসান আলী সিডনি অভিনীত “সূর্যকন্যা”।
দ্বিতীয় দিন ২৪ মে বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ডলি আনোয়ার, রওশন জামিল, এটিএম শামজ্জুমান, ইলোরা গহর অভিনীত “সূর্য দীঘল বাড়ী এবং সবশেষে সন্ধ্যা ৬.৪৫ এ জহির রায়হান পরিচালিত সুমিতা দেবী, খান আতাউর রহমান, সন্জীব দত্ত ও শবনম অভিনীত “কখনো আসেনি” প্রদর্শিত হবে।
অধিবেশন সবার জন্য উন্মুক্ত।
চট্টগ্রামে বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন ২৩ ও ২৪ মে
বার্তা প্রেরিত


