১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরআনোয়ারায় এনসিসি নিসর্গ শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচি

আনোয়ারায় এনসিসি নিসর্গ শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচি

বার্তা প্রেরিত

আনোয়ারা উপজেলার হাজীগাঁও শোলকাটা এস জে নিজাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপন কমসূচি অনুষ্ঠিত হয়েছে।
এনসিসি ব্যাংক পিএলসি আনোয়ারা শাখার আয়োজনে এই কার্যক্রমে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে কয়েকশ’ গাছ বিতরণ করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা হিসাবরক্ষণ শহিদুল ইসলাম শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউপ, সাংবাদিক এম নুরুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দীন, হিজবুল্লাহ মোহাম্মদ সোহেল, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ফারুক , মোহাম্মদ জুবায়ের করিম, স্কুল শিক্ষক মোহাম্মদ ঈসা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ