১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

বার্তা প্রেরিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত। সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম কে সংস্হার প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কার্যকরী পরিষদের এক সভা ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার রাত ৮ টায়, মুনচুরাস্থ আমান উল্লাহ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া।
ঢাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ও সংস্থার সহ সভাপতি, ইশতিয়াক আহসানের পিতার মৃত্যু, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা আকতারের মমতাময়ী মায়ের মৃত্যু, সাবেক কার্যকরী সদস্য রসুল আহমেদ মামুনের পিতার মৃত্যুতে একটি শোক প্রস্তাব উপস্হাপন করেন, সংস্হার কার্যকরী সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম, নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (আমিন রফিক)
সভায় আগামী সেপ্টেম্বরের ২য় সপ্তাহে সংস্থার অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়, সংস্থার পৃষ্ঠ পোশাক পরিষদ ও উপদেষ্টা পরিষদ পুনঃগঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংস্থার সাবেক সভাপতি বর্তমান কার্যকরী সদস্য জনাব, মোহাম্মদ আশরাফুল ইসলাম কে প্রধান উপদেষ্টা । ও জনাব মোহাম্মদ ইসমাইল মুনচুরকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়। জনাব মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী কে পুনরায় পৃষ্টপোশাক পরিষদের সদস্য মনোনীত করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সংস্থার সিনিয়র সহ সভাপতি,আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন তালুকদার, আবুবকর সিদ্দিক মাছুম, হামিদুল আলম,আরিফ হোসেন লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ইউসুফ, জি আর চৌধুরী এনাম, মোহাম্মদ নুরুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, হাফিজুল হক কনক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, মোহাম্মদ ইলিয়াছ চট্টগ্রাম বিভাগ, ইমাম হোসেন খুলনা বিভাগ, সোহাগ জোয়ার্দার , দপ্তর সম্পাদক একরামুল হক রনি, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আউয়াল মিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন তালুকদার লিটন, উপ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, উপ স্বাস্হ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ আপ্যায়ন সম্পাদক সুমি আক্তার আরিফা, কার্যকরী সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা, রানা চৌধুরী, মোহাম্মদ কামাল হোসেন, লতিফা বেগম প্রমুখ।।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort