গত বৃহস্পতিবার চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন আহিয়ান স্পোর্টস অ্যারিনা টার্ফে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণ করা বীরদের স্মরণে, একইসাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, আমাদের কালারমারছড়ার গর্বিত কৃতি সন্তান প্রফেসর এস এম নছরুল কদির ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা ও টুর্নামেন্টের কাপদাতা ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী নাজমুল হাসান ছিদ্দিকী, ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, বাংলাদেশ সেনাবাহিনীর অডিট অফিসার শামসুল ইসলাম শাহী, ইয়াছিন ফরহাদ ইনসানসহ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কামরুল ইসলাম, মুস্তাকিম মাহমুদ, জিয়াউর রহমান, পিয়ারুল ইসলাম এবং কালারমারছড়া ইউনিয়নের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার পরিচালনায় দায়িত্ব পালন করেন খেলা পরিচালক এস এম এরফানুল হক তারেক এবং সহযোগী পরিচালক আরিফ। তাদের সুসংগঠিত ও দক্ষ পরিচালনার মাধ্যমে ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে খেলা পরিচালক ইরফানুল হক তারেকের আন্তরিকতা, নিষ্ঠা ও সৃজনশীল নেতৃত্ব টুর্নামেন্টকে প্রাণবন্ত ও শৃঙ্খলাপূর্ণ করে তুলেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।
ফাইনাল ম্যাচে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৬নং ওয়ার্ড রানার্সআপ হয়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ৬ নং ওয়ার্ডের খেলোয়াড় আরিফুল ইসলাম মানিক।
কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদের সিনিয়র কার্যনির্বাহী পরিষদের সদস্য :
শাহবাজ, সাইফুল ইসলাম সোহেল, এরফান মিনহাজ, আজমগীর, নাজমুল হাসান, শহীদুল ইসলাম খোকন
পরিশেষে, এই টুর্নামেন্টকে সফল ও স্মরণীয় করে তুলতে আপনাদের উপস্থিতি, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


