১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরডেনমা‌র্কে বর্ণাঢ‌্যভা‌বে ঈ‌দে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও পুরস্কার বিতরনী অনু‌ষ্ঠিতঃ

ডেনমা‌র্কে বর্ণাঢ‌্যভা‌বে ঈ‌দে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও পুরস্কার বিতরনী অনু‌ষ্ঠিতঃ

শহীদুল ইসলাম টিপু, কোপেন‌হে‌গেন

ডেনমা‌র্কে বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির প‌ক্ষে আহ‌লে সুন্নাহ যুব সাংস্কৃ‌তিক ফোরাম কতৃক মহাসাড়ম্বরে আ‌য়ো‌জিত হ‌লো মুস‌লিম বি‌শ্বের বর্ণ‌াঢ‌্য ও প্রাণের উৎসব প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী (দঃ)। গত ১৩ই সে‌প্টেম্বর, শ‌নিবার, বি‌কেল ৬টা হ‌তে রাত ১০টা পর্যন্ত এই আ‌য়োজন অনু‌ষ্টিত হ‌লো
কো‌পেন‌হে‌গে‌নের ন‌রেব্রুর মিনহাজুল কোরআন ইন্টারন‌্যাশনাল কন‌ভেনশন হলে। এই উদযাপ‌নের অংশ হি‌সে‌বে ১৫ ই অগাষ্ট হ‌তে অনলাইন মাধ‌্যমে চলমান ছিল এক প্রাণবন্ত সাংস্কৃ‌তিক প্রতি‌যোগীতা। যেখা‌নে বাংলাদেশী শিশু কি‌শোররা কোরআন তেলাওয়াত, প্রিয় নবী (দঃ) জীব‌নি বলা, দোয়া-দরুদ বিভা‌গে অংশ নি‌য়ে‌ছি‌লেন এবং এই প্রতি‌যোগীতার ফলাফল ও পুরস্কার বিতরনী অনু‌ষ্ঠিত হ‌লো এই দি‌নে।

মাহ‌ফি‌লে প্রধান অ‌তি‌থি ছি‌লেন,ধর্মান্ত‌রিত ডে‌নিশ মুস‌লিম ও ইসলামীক চিন্তাবীদ ইমাম আব্দুল ওয়া‌হেদ পিটার‌সেন, বিশ্বখ‌্যাত এন‌জিও ডে‌নিশ মুস‌লিম এইড এর প্রতিষ্ঠাতা ও তহ‌বিল সংগ্রাহক।
উ‌দ্ভোধক ছি‌লেন, আল্লামা শা‌য়েখ ওয়া‌জি উল্লাহ
খ‌তিব, বায়তুল মোকাররম জা‌মে মস‌জিদ, কো‌পেন‌হে‌গেন।
বি‌শেষ অ‌তি‌থি, বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির সর্বজন শ্রদ্ধেয় ব‌্যক্তিত্ব আলহাজ্ব মাহবুবুল হক
অনুবাদক ও ডে‌নিশ রাজনী‌তিবীদ।
সভা‌প‌তি‌ত্ব ক‌রেন মোহাম্মদ রা‌কিবুল ইসলাম
সভাপ‌তি, আহ‌লে সুন্নাহ যুব সাংস্কৃ‌তিক ফোরাম, ডেনমার্ক। শুরু‌তেই প‌বিত্র কোরআন হ‌তে তেলাওয়াত ক‌রেন হা‌ফেজ আ‌জিজ আহ‌মেদ ও নাতে মোস্তফা (সঃ) প‌রি‌বেশন ক‌রেন, র‌ফিক মোল্লা। সঞ্চালনা ও মঞ্চ প‌রিচালনায় ছি‌লেন শহীদুল ইসলাম টিপু ও হা‌ফেজ আ‌জিজ আহ‌মেদ। এ উপল‌ক্ষে প্রবাসী ক‌মিউ‌নি‌টির সর্বস্ত‌রের পেশা‌জিবী, ব‌্যাবসায়ী, রাজ‌নী‌তিবীদ, সংগঠক সহ নারী পুরুষ শিশু কি‌শোরদের ব‌্যাপক জনসমাগম হয়। অ‌নে‌কেই ঘরে তৈরী করা নানান প‌দের মিষ্ঠান্ন, পিঠা-পু‌লি, সেমাই, সিংগারা নি‌য়ে উপ‌স্থিত হন। যা সবার মা‌ঝে ফলমূল ও চা ক‌ফির সা‌থে সার্বক্ষ‌নিকভাবে প‌রি‌বে‌শিত হ‌তে থা‌কে।

আ‌লোচনায় স্বাগত বক্ত‌ব্যে আল্লামা ওয়া‌জিহ উল্লাহ, সারা বিশ্বজু‌ড়ে মাও‌লিদুন্নবী (সঃ)উদযাপ‌নের গুরুত্ব ও প্রভাব এবং ঈম‌ান-আ‌কিদ্বা বিষ‌য়ে মুস‌লিম উম্মাহর সম‌্যক জ্ঞান চর্চার গুরু‌ত্ব বিষয়ক তা‌ত্বিক-দ‌া‌লি‌লিক আ‌লোচনা ক‌রেন। প্রধান অ‌তি‌থি ধর্মান্ত‌রিত ডে‌নিশ ইমাম আব্দুল ওয়াহেদ পিটার‌সেন, প্রবাসী তথা ইউ‌রো‌পে বসবাসকা‌রি মুস‌লিম শিশু-‌কি‌শোর‌দের ইসলামীক সংস্কৃ‌তি ও শিক্ষার গুরুত্ব এবং প্রভাব তুলে ধ‌রেন। তি‌নি ব‌লেন, মস‌জিদ-মাহ‌ফি‌লে শিশু-‌কি‌শোর‌দের পা‌রিবা‌রিকভাবে অংশ গ্রহন ভ‌বিষ‌্যতের পৃ‌থিবীর জন‌্য অত‌্যান্ত তাৎপর্যময়। তি‌নি ইসলামীক সংস্কৃ‌তির প্রসার-প্রচা‌রে আহ‌লে সুন্নাহ যুব সাংস্কৃ‌তিক ফোরা‌মের নানান কর্মসূচীর ভুয়সী প্রশংসা ক‌রেন। প্রধান অ‌তি‌থি উন‌ার নাতি‌দীর্ঘ আলোচনা বি‌শ্লেষন ডে‌নিশ ভাষায় পরি‌বে‌শিত হয়। যা পরবর্তী‌তে আলহাজ মাহবুবুল হক বাংলা ভাষায় অনুবাদ ক‌রেন।
উ‌ল্লেখ‌্য, নওমুস‌লিম ইমাম আব্দুল ওয়া‌হেদ পিটার‌সেন যি‌নি ইসলাম ধ‌র্ম গ্রহন করার পর, ইসলা‌মিক নানা বিষ‌য়ে অধ‌্যয়ন ক‌রে ইমাম হি‌সে‌বে খ‌্যা‌তি লাভ ক‌রেন। এছাড়া তিনি সারা বি‌শ্বের নির্যা‌তিত মুসলমান‌দের পা‌শে দাড়া‌নোর ল‌ক্ষে DANISH MUSLIM AID প্রতিষ্ঠা ক‌রে নির্যা‌তিত মুসলমান‌দের সেবা প্রদান ক‌রে য‌া‌চ্ছেন।

আ‌লোচনার পর ঘো‌ষিত হয় পক্ষকালব‌্যা‌পি অনলাই‌নে অনুষ্ঠিত ইসলামীক সাংস্কৃ‌তিক প্রতি‌যোগীতার ফলাফল। প্রতি‌যো‌গিতায়, কোরাআন তেলাওয়া‌তে বি‌ভিন্ন গ্রু‌পে প্রথম হয় আহ‌মেদ আনাস ও তাম‌জিদ হোসাইন, দ্বি‌তীয় হয়, ইসমাইল মোহাম্মদ চৌধুরী ও আদনান আব্দুল্লাহ
তৃ‌তীয় হ‌লো আয়রা বিন‌তে আলম ও দা‌নি‌য়েল হক। প্রিয় নবী (সঃ) এর জিবনী বলায় ১ম হয় তাফ‌হিম সারওয়ার, উ‌ম্মে সা‌ফিয়া আনান ২য় হয়, আহ‌মেদ আনাস, ৩য় হয় ইসমাইল মোহাম্মদ চৌধুরী । দোয়া-দরুদ বিষ‌য়ে ১ম স্থান অ‌ধিকার ক‌রেন, মোহাম্মদ আয়ান আ‌লিফ ২য় হয় ২বছর ৪মাস বয়‌সি তেহ‌নিয়াত সোবহান এবং ৩য় হয় তানাজ চেহ‌রিশ মোল্লা।
প্রতি‌যো‌গিতা বিজ্ঞ বিচারকের দায়ীত্ব পালন ক‌রেন, পর্তুগাল ইউ‌নিভা‌র্সিটির পিএইচ‌ডি গ‌বেষক, হা‌বিবুর রহমান আল কা‌দেরী, মিশ‌রের আল আজহার ইউ‌নিভা‌র্সিটির কৃ‌তি শিক্ষা‌র্থি আম্মার হোসাইন এবং ডেনমা‌র্কের হা‌ফেজ আ‌জিজ আহ‌মেদ। সমন্বয়‌কের দায়ীত্ব পালন ক‌রেন মোহাম্মদ রা‌কিবুল ইসলাম। প্রতি‌যোগীতায় বিজয়ী ও সকল অংশগ্রহনকা‌রি‌দের কা‌ছে ক্রেস্ট, সা‌র্টিফি‌কেট ও পুরস্কার হা‌তে তুলে দেন প্রধান অ‌তি‌থি ও অন‌্যান্ন অ‌তি‌থি বৃন্দগন।
অতপর জন‌প্রিয় ইসলামীক না‌শিদ প‌রিবেশন ক‌রেন কুদস গ্রুপ। আ‌য়োজন‌টি স্পন্সর ক‌রেন, ইন্ডাস ট্রা‌ভেল এন্ড টু‌রিজম, কো‌পেনহে‌গেন এবং বি‌শিষ্ট তরুন ব‌্যবসায়ী আহসানুজ্জামান নয়ন। সবাই‌কে সা‌র্বিক সহ‌যোগীতা ও অংশগ্রহ‌নের জন‌্য ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন সভাপ‌তি মোহাম্মদ রা‌কিবুল ইসলাম এবং সার্বিক বিষ‌য়ে তত্বাবধা‌নে ছি‌লেন, হাসান পিনু (সাঃ সম্পাদক) আবু বককর (উপ‌দেষ্ঠা), রা‌শেদুল আলম, আহসানুজ্জামান নয়ন, র‌ফিক মোল্লা, মোহাম্মদ র‌বিন, ড তুষার মোল্লা, মোহাম্মদ সে‌লিম,বেলাল রু‌মি,সামছু‌দ্দোহা ইয়া‌কিন, মোহাম্মদ ফারুক,না‌ফিসা আকতার, না‌হিদা নেহা, সা‌মিনা আকতার প্রমুখ নেতৃবৃন্দ।

শেষে, হা‌ফেজ আ‌জিজ আহ‌মেদের প‌রিচালনায় মিলাদ-‌কিয়াম ও আল্লামা ওয়‌া‌জি উল্লাহ দোয়া-‌মে‌ানাজাত করেন। অতপর সবার ম‌ধ্যে তাবারুক বিতরে‌নের মাধ‌্যমে এই বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নের প‌রিসমা‌প্তি হয়

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort