২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরঅতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রফিক আহমদ ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক আনোয়ারায় শোকসভায় বক্তারা

অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রফিক আহমদ ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক আনোয়ারায় শোকসভায় বক্তারা

বার্তা প্রেরিত

চট্টগ্রামের আনোয়ারায় শিলাইগড়া গ্রামের কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিলাইগড়া গণ-পাঠাগারের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট রফিক আহমদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শিলাইগড়া গণ-পাঠাগার হলরুমে শোকসভার আয়োজন করা হয়। আয়োজন কমিটির আহ্বায়ক, গণ-পাঠাগারের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আখতারুন নবী চৌধুরীর সভাপতিত্বে এবং গণ-পাঠাগারের সদস্য ও আয়োজক কমিটির সদস্য মো. লোকমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল খালেক শওকী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রূপণ কান্তি শীল, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মকছুদুর রহমান চৌধুরী, মরহুমের জামাতা বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সেকেন্দার বাদশা, সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এম এ ফয়েজ, অ্যাডভোকেট আবু তাহের, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, মরহুমের কন্যা অ্যাডভোকেট রাবেয়া ফেরদৌসী মায়া, বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনসুর, গণ-পাঠাগারের সাবেক সভাপতি নুরুল আমিন, সৈয়দ আবু তাহের। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবুল কাশেম, পাঠাগারের সদস্য আবুল কাশেম, মোজাম্মেল হক, লিয়াকত আলী, নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, অ্যাডভোকেট রফিক আহমদ ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

পরে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকীর দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort