কাতারে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব, মোহাম্মদ হযরত আলী খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশন -এর কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মহিউদ্দিন আহমাদ আইকন।
১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টায় দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম।সাক্ষাৎকালে বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব, আবু তাহের মো: মাসুদ রানা কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রদূতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এছাড়াও, আলোচনায় কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ এম,এইচ,এম স্কুল এন্ড কলেজ-এ বাংলাদেশ বাশাআপ মার্শাল আর্ট শাখা খোলার সম্ভাবনা ও উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


