২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরসৈয়দা মুশফিকা তানজীম অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে মেধাবৃত্তি অর্জন

সৈয়দা মুশফিকা তানজীম অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে মেধাবৃত্তি অর্জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কৃতী শিক্ষার্থী সৈয়দা মুশফিকা তানজীম উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। ১০ জুন ২০২৫, মঙ্গলবার, তিনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। মেলবোর্ন, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তিনি দুই বছর মেয়াদি মাস্টার অব হেলথ সায়েন্স (গবেষণা) প্রোগ্রামে অধ্যয়ন করবেন। প্রোগ্রামটিতে অধ্যয়ন করার জন্য তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ মেধাবৃত্তি অর্জন করেছেন। উল্লেখ্য তিনি  চলতি বছর একই বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি অর্জন করে স্নাতক ডিগ্রীও সম্পন্ন করেন।
সৈয়দা মুশফিকা তানজীম প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের কন্যা এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাবেক প্রেসিডেন্ট মরহুম আবু তাহের মো. ফৈজুল কদিরের নাতনি। সৈয়দা মুশফিকা তানজীমের জন্মস্থান ও পৈতৃক নিবাস চট্টগ্রামের বাকলিয়ায়।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort